কমদামে ফোরজি ওয়াইফাই রাউটার এনেছে গ্রামীণফোন
বাসায় বসে বা অফিসের বাইরে থেকে কাজ সম্পাদনে প্রয়োজন পূরণে সমাধান হিসেবে গ্রামীণফোন নিয়ে এসেছে এলটিই পকেট রাউটার (এমএফ৯২৭ইউ), যার মাধ্যমে বাসায় থেকে কিংবা রিটেইল স্টোর, এসএমই এবং অফিস সব জায়গা থেকেই ফোরজি এলটিই মোবাইল ডাটা ব্যবহারের মাধ্যমে কাজ সম্পাদন করা যাবে।
আকর্ষণীয় ডিজাইনের এমএফ৯২৭ইউ প্রতি সেকেন্ডে ১৫০ ডাটা ডাউনলিঙ্ক, ৫০ আপলিঙ্ক সমর্থন করে, যা একইসাথে ১০ জন ব্যবহারকারীকে উচ্চগতির মোবাইল ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিবে। সাদা রঙের চেসিস এবং চারটি এলইডি ইন্ডিকেটর লাইট সংযুক্ত আকর্ষণীয় ডিজাইনের ৮০২.১১ বি/জি/এন ২x২ ওয়াই-ফাই রাউটারের এমএফ৯২৭ইউ সকল ডেস্ক সহ সবজায়গায় সহজেই ব্যবহার উপযোগী।
ডাটা কানেক্টিভিটি শেয়ার সুবিধা নিশ্চিতে এমএফ৯২৭ইউ এর প্রযুক্তি দিবে ৩০০ এমবিপিএস ডাটা এবং ইউএসবি পোর্ট ব্যবহারের সুবিধা। সহজেই বহনযোগ্য এ পোর্টেবল রাউটারটির আকৃতি মাত্র ৭৮*৭৮*১৪.৫ মিলি মিটার। এর ২,০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির ফলে রাউটারটি কাজ করবে ৮ ঘণ্টা পর্যন্ত। যা ব্যবহারকারীকে যেকোনো জায়গা থেকে যেকোনো সময় উচ্চগতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ করে দিবে। রাউটারটির দাম নির্ধারণ করা হয়েছে ২,৯৯৯ টাকা এবং ওয়্যারেন্টি থাকছে দুই বছর।
বাসা থেকে কাজ করার ক্ষেত্রে সর্বোচ্চ কর্মদক্ষতা ও সমন্বয় নিশ্চিতে স্মার্ট কানেক্ট ও অডিও কনফারেন্সিং এর সাথে গ্রামীণফোন আইসিটি পোর্টফোলিও’র নতুন সংযোজন এ ডিভাইস।